রাষ্ট্রপতির চিঠি প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৫, ১৭:০৩আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১৭:৩৯

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে গত ২৮ সেপ্টেম্বর একটি চিঠি লিখেছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি চিঠিতে বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণের বিষয়টি উল্লেখ করেন। এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ‘‘চিঠি অনেক দিন পর আমার কাছে এসেছে। আমার কাছে মনে হয়, এটা নিয়ে আমরা আলোচনা না করি।’’ উপদেষ্টা বলেন, ‘‘রাষ্ট্রপতির বিষয় অনেক ওপরের। উনি তার অনুভূতি ব্যক্ত করেছেন। এটুকুই আমরা জানি।’’

বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

রাষ্ট্রপতির ছবি নামানো নিয়ে কোনও আইন করা হয়েছে কিনা, এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, ‘‘কোনও আইনও করা হয়নি, চিঠিও ইস্যু করা হয়নি। কিন্তু এমনিতে সাধারণভাবে কোনও ছবি থাকবে না, এটাই হলো নিয়ম। আমার মনে হয়, এটা নিয়ে আমরা এখানেই থেকে যাই, এটা নিয়ে বিতর্ক থাকবে…।’’

উল্লেখ্য, গত আগস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশে বাংলাদেশি যেসব দূতাবাসে রাষ্ট্রপতির ছবি টানানো ছিল, সেগুলো নামানোর নির্দেশনা দেওয়া হয়। সরকারের এমন সিদ্ধান্তে দেশে-বিদেশি চলে নানা আলোচনা।

এরপর গত ২৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পররাষ্ট্র উপদেষ্টাকে লেখা এক চিঠিতে তার অনুভূতি ব্যক্ত করেন। তিনি ছবি অপসারণের ক্ষেত্রে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া আলোচনার কারণে বিশ্বব্যাপী তার সম্মান ভূ-লুণ্ঠিত হয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেন। এ ক্ষেত্রে রাষ্ট্রপতি সরকারের ‘জিরো প্রোট্রেট’ নীতিকে সমর্থনের কথা জানিয়ে সংশ্লিষ্টদের আরও কৌশলী উপায়ে এটি করা যেত বলে চিঠিতে উল্লেখ করেছেন।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম