সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৫, ১৭:৩৯আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১৮:২৪

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠককে ‘ব্যক্তির’ বাসায় বৈঠক হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, তারা তো একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। তিনি যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয়ই হেফাজতে রাখা হতো। এমন তো হয়নি। আর রাষ্ট্রদূতরা কিন্তু যে কারও বাসায় যেতে পারেন। সেখানে তারা কী নিয়ে আলাপ করেছেন সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। রাষ্ট্রদূতরা গেছেন—এটা নিয়ে আসলে আমার বলার কিছু নেই।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন আগামী বছরের জুনে। সেখানে বাংলাদেশের মুখোমুখি ফিলিস্তিন হবে না।

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের মন্তব্য ‘নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসবে তাদের সঙ্গে ভারত কাজ করবে’ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বক্তব্য আমি তাদের বিষয় হিসেবে দেখি না। এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

/এসও/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ
জামায়াত আমিরের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের কী আলোচনা হলো
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?