বন্ধ শ্রমবাজার নিয়ে বাংলাদেশ -বাহরাইন আলোচনা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৫, ০১:২৭আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০১:২৭

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের  উপদেষ্টা ড. আসিফ নজরুল বাহরাইনের মন্ত্রীদের সাথে তিনটি দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন। এরা হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রী শেখ রাশীদ বিন আব্দুল্লাহ আল খালিফা, শ্রম ও আইন মন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসাইন খালাফ এবং বিচার ও ধর্ম মন্ত্রী নাওয়াফ বিন মুহাম্মদ আল মাওয়াদ্দা। গতকাল ৭ অক্টোবর এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

ড. আসিফ নজরুল তার আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়ে আলোকপাত করেন। তিনি বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার  ও ভিসা উন্মুক্ত করে দেয়ার জন্য আহবান জানান।

বিশেষ করে তিনি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্স, শিক্ষক, কেয়ারগিভার, আইটি এক্সপার্ট, মেডিক্যাল টেকনিশিয়ানসহ  দক্ষ জনশক্তি নিয়োগের জন্য প্রস্তাব রাখেন। পাশাপাশি অতিদ্রুত ফ্যামিলি ভিসা চালু করার অনুরোধ জানান। এছাড়া, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে বলে মতামত ব্যক্ত করেন।

বাহরাইনের সংশ্লিষ্ট মন্ত্রীরা উপদেষ্টাকে বাহরাইনে সফরের জন্য ধন্যবাদ জানান।  তারা প্রস্তাবিত বিভিন্ন দিকগুলো গুরুত্বের সাথে দেখবেন বলে আশ্বাস প্রদান করেন এবং বাহরাইনের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে আলোচনাপূর্বক দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলে জানান।

উভয় বৈঠকে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন  সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি ও বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্টদূত মো: রইস হাসান সরোয়ার, এনডিসি।

/এসও/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কী, কেন, কীভাবেপাল্টাপাল্টি হামলায় ইরান-মার্কিন যুদ্ধ কি আবার ছড়িয়ে পড়ছে
কুয়েত ও বাহরাইনে ইরানের ‘কাপুরুষোচিত’ হামলার নিন্দা জানালো জিসিসি
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম