কোরিনা মাচাদোকে অভিনন্দন জানালেন মুহাম্মদ ইউনূস

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ২২:৫১আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ২২:৫১

শান্তিতে এ বছর নোবেল পুরস্কার বিজয়ী ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১০ অক্টোবর) এক বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, ‘ভেনিজুয়েলার গণতন্ত্র ও স্বাধীনতার জন্য সাহসী লড়াইয়ের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তিতে মারিয়া কোরিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানাই।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘মারিয়া কোরিনা মাচাদো নির্যাতন ও নিপীড়নের মুখেও অবিচল থেকেছেন, কখনোই দেশের মানুষের ন্যায় ও স্বাধীনতার ভবিষ্যতের প্রতি তার অঙ্গীকার থেকে বিচ্যুত হননি।’

নোবেল কমিটির উদ্ধৃতি উল্লেখ করে অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘গণতন্ত্র নির্ভর করে সেইসব মানুষের ওপর, যারা নীরব থাকতে অস্বীকার করেন, ভয়াবহ ঝুঁকি থাকা সত্ত্বেও এগিয়ে আসার সাহস দেখান, এবং আমাদের স্মরণ করিয়ে দেন—স্বাধীনতা কোনও সহজলভ্য বিষয় নয়, এটি সবসময় রক্ষা করতে হয় শব্দে, সাহসে ও দৃঢ়তায়।’

তিনি বলেন, ‘মারিয়া কোরিনা মাচাদো এক উন্নত বিশ্বের স্বপ্ন দেখেছেন এবং তা বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করেছেন। আবারও তাকে আন্তরিক অভিনন্দন জানাই।’

/এমএইচআর/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী