বাংলাদেশ সফরে পরিকল্পনার কথা জানালেন ব্রাজিলের প্রেসিডেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ অক্টোবর ২০২৫, ০৯:৪৪আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৪৪

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশে সফরে আসার আগ্রহ জানিয়েছেন। তার আশা, এই সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে।

সোমবার (১৩ অক্টোবর) রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (WFF) মূল অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে তিনি তার আগ্রহের কথা জানান। 

দুই নেতা ফোরামে মূল বক্তা হিসেবে অংশ নেন এবং পরবর্তী সোময়ে FAO সদরদফতরে এক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন।

বৈঠকে তারা সামাজিক ব্যবসা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র্য মোকাবিলার কৌশলসহ পারস্পরিক স্বার্থের নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট লুলাকে বাংলাদেশ সফরে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট লুলা আমন্ত্রণ গ্রহণ করেন এবং জানান, তিনি ফেব্রুয়ারির মধ্যেই সফরে আসতে চান। তিনি বাংলাদেশে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ ব্যবস্থার অগ্রগামী সাফল্য নিয়েও জানতে আগ্রহী।

বৈঠকে তারা গভীর সমুদ্রের মাছ ধরা, ফার্মাসিউটিক্যালস—বিশেষ করে টিকা যাতে পেটেন্ট-মুক্ত ও সাশ্রয়ী হয় সে বিষয়ে উদ্যোগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা (আসন্ন COP30 সম্মেলনের প্রেক্ষাপটে) এবং ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে যুব নেতৃত্বাধীন গণআন্দোলন—এই সব বিষয়েও আলোচনা করেন। 

বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন প্রধান উপদেষ্টা।

প্রেসিডেন্ট লুলা ড. ইউনূসকে আসন্ন COP30 সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। এই সম্মেলন অনুষ্ঠিত হবে অ্যামাজন অঞ্চলের এক রাজ্যে, যাতে বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় অরণ্য রক্ষায় বৈশ্বিক সচেতনতা বাড়ানো যায়। 

প্রধান উপদেষ্টা লুলাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি হয়তো COP30-এ যোগ দিতে পারবেন না, কারণ তিনি তখন বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন, যা অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

/ইউআই/এমকেএইচ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী