ডেইলি সান’র সিনিয়র রিপোর্টার ইসারফ হোসেন ইসাকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আলী আজমকে সাধারণ সম্পাদক করে ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশনের (এফজেএফ) ১৮ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। বুধবার দুপুরে শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত সাধারণ সভা থেকে ২০১৬-১৭ সালের জন্য এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে মাহমুদ মোর্শেদ চৌধুরী (দৈনিক অর্থনীতির কাগজ) ও রাজীব খানকে (আরটিভি)সহ-সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন: যুগ্ম-সম্পাদক আছাদুজ্জামান (দৈনিক পাঞ্জেরী), কোষাধ্যক্ষ জাকিরুল ইসলাম (দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান (দৈনিক আলোকিত বাংলাদেশ), প্রচার সম্পাদক মামুনুর রশিদ (লিড-নিউজ২৪.কম), দপ্তর সম্পাদক মোসাদ্দেক আহমদ বশির (দৈনিক আজকের পত্রিকা), জনকল্যাণ সম্পাদক এ এম মাহমুদ লিপন (এশিয়ান টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাবিব রহমান (দৈনিক আমাদের সময়) এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক বায়েজিদ আহমেদ (দীপ্ত টিভি)।
নিবার্হী সদস্যরা হলেন-ওবায়দুর রশিদ (চ্যানেল আই), ওয়াকিল আহমেদ হিরণ (দৈনিক সমকাল), অনিমেশ কর (ইন্ডিপেন্ডেন্ট টিভি), এম শাহজাহান (দৈনিক জনকণ্ঠ), মোক্তাদির রশিদ রোমিও (নিউ এইজ) ও সৈয়দ আমানত আলী (ঢাকা প্রতিদিন)।
উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন-লায়েকুজ্জামান (দৈনিক সকালের খবর), সিনিয়র সাংবাদিক খন্দকার আতাউল হক, ওয়াহিদ মিল্টন (এসএটিভি), মজিবুর রহমান জিতু (বাসস), আবু সাঈদ খান (দৈনিক প্রতিদিনের সংবাদ) এবং আরিফুর রহমান দোলন (ঢাকা টাইমস২৪.কম)।
/সিএ/এমএসএম








