সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে পেশ করা হবে: উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৫, ১৮:০০আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৮:০০

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের অন্যতম প্রস্তাব ছিল। প্রধান বিচারপতির সংস্কার ভাবনার মধ্যেও এটা আছে। তিনি বলেন, ‘‘আমরা এলক্ষ্যে অনেকদূর কাজ করেছি। কিছু বিষয়ে এখনও কিছু মতভিন্নতা আছে। সেটা নিয়ে আরেকটু আলাপের প্রয়োজন রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে অধ্যাদেশটা উপদেষ্টা পরিষদে পেশ করা হবে। উপদেষ্টাপরিষদ যদি মনে করে তাহলে এটা পাস করা হবে।  আমার ধারণা, এই অন্তর্বর্তী সরকারের আমলেই সুপ্রিম কোর্ট পৃথক সেক্রেটারিয়েট করতে পারবো।’’

বুধবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘‘আমরা আগের সরকারের আমলগুলোতে দেখতাম—  সরকারি দলের লোকেরা অন্যান্য রাজনৈতিক দলের লোকজনকে হুমকি দিতো। আর এখন উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষ থেকে ইচ্ছেমতো যা মুখে আসে সমালোচনা করা হচ্ছে। এটা ভালো গণতান্ত্রিক উত্তরণ বলা যায়। তবে যারা রাজনৈতিক দলে আছেন, তাদেরও বলে রাখি— একই ধরনের কথাবার্তা কেউ আপনাদের উদ্দেশ্যে বললে, সেটা শোনার মানসিকতাও আপনাদের থাকতে হবে।’’

জুলাই সনদে সব রাজনৈতিক দল সই করবে কিনা— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘ওনারা কী করবেন জানি না। তবে আমার কাছে মনে হয়, সব রাজনৈতিক দল যে নিষ্ঠার সঙ্গে এই পুরো আলোচনা প্রক্রিয়ায় অংশ গ্রহণ করেছে, তাতে আমি বিশ্বাস করি— ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসেবে জুলাই সনদে সাইন করবেন। কারণ,  কনটেন্ট বা চার্টারের বিষয়বস্তু নিয়ে জুলাই চার্টার হচ্ছে। এখানে মূল মতভেদ হচ্ছে  বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, সেটাতো আর সাইন করা হচ্ছে না। আশা করি, সবাই এতে সাইন করবে।’’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমাদের সরকারের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, আগামী  ফেব্রুয়ারির প্রথমার্ধে আমরা জাতীয় নির্বাচন করার ব্যাপারে বদ্ধ পরিকর। এটা নিয়ে কোনো ধরনের দ্বিতীয় চিন্তা, আমরা কথা প্রসঙ্গেও আলোচনা করি না।’’

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
নবম ওয়েজ বোর্ড হলেও সেটি কার্যকর বাস্তবায়ন হয়নি: তথ্য উপদেষ্টা
সাগর-রুনি হত্যা: সাংস্কৃতিক কর্মীর নাম নিয়ে অনুমান না করার আহ্বান তথ্য উপদেষ্টার
ধানমন্ডি ৩২-এ ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
সর্বশেষ খবর
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ