ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ অক্টোবর ২০২৫, ২০:৫২আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ২০:৫২

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই যে ঐকমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ। এটার সঙ্গে নির্বাচন জড়িত। যে ঘোষণা আমরা করলাম এই ঘোষণা রক্ষা করতে হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং উৎসবমুখর পরিবেশেই হবে। উৎসবমুখর নির্বাচনের জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী যা করার করবো। এটার সঙ্গে আমরা কোনও কম্প্রোমাইজ করবো না। 

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে এসব কথা বলেন তিনি। 

প্রধান উপদেষ্টা বলেন, আপনারা যেমন সবাই মিলে জুলাই সনদ তৈরি করেছেন, আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসবমুখর নির্বাচন করা। তাহলে আমাদের কাজের একটা পরিণতি আসবে, তা নাহলে তো পরিণত হলো না। আপনারা সুন্দর একটা সনদ করলেন আমরা কোনোরকম একটা নির্বাচন করলাম। তার তো কোনও মানে নেই। কাজেই নির্বাচন যেন যুতসই, লাগসই, যাতে মনে করা যায় এটা একটা মানসম্পন্ন জিনিস। এটার সঙ্গে ওটার বিচ্ছিন্ন কোনও ঘটনা না।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, সনদ এক জিনিস আর নির্বাচন আরেক জিনিস এমন যেন না হয়। উত্তরণ কীভাবে হবে সেটা নিয়ে প্রশ্ন আসছে। সেটার উত্তরও তার মধ্যে দেওয়া আছে। এই উত্তর দিয়ে সন্তোষজনকভাবে আমরা যাতে উত্তরণ করতে পারি। উত্তরণ আপনারা যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সেভাবেই অগ্রসর হবো। 

তিনি বলেন, আজকের যে আশা নিয়ে আমরা কথা বললাম সেটিকে আগামী শুক্রবার (১৭ অক্টোবর) আমরা জাতির সামনে নিয়ে আসবো। আপনাদের মতামত সারা জাতির কাছে ছড়িয়ে দিতে হবে। আপনাদের সঙ্গে সারা জাতি উপস্থিত থেকে সনদে সই করবে। এটা জাতির কাছে একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি