আজ জুলাই সনদ সই, শেষ মুহূর্তেও দ্বিধা বিভক্ত দলগুলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৫, ০১:৩০আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০১:৩০

বহুল প্রতীক্ষিত জুলাই সনদ সই অনুষ্ঠান আজ। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন  প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে অংশগ্রহণ করবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তবে এরই মধ্যে বিভিন্ন দলের পক্ষ থেকে জাতীয় সনদে সই করার বিষয়ে বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

ঐতিহাসিক এ মুহূর্তটি সম্প্রচার করবে বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যম। সনদ সই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি অনুষ্ঠানে বলেছেন, ‘আমরা অবশ্যই জুলাই সনদে সই করবো। যদি সনদে আমাদের দেওয়া নোট অব ডিসেন্টগুলো যুক্ত করা হয়।’

জামায়াতের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, আইনি ভিত্তি দিলে দলটির পক্ষ থেকে সই করতে আপত্তি নেই। তারা এক্ষেত্রে নভেম্বরে গণভোটেরও প্রস্তাব দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আইনি ভিত্তি ছাড়া তারা সনদে সই করতে চান না।

একই দিন দুপুরে মুক্তি ভবনে সংবাদ সম্মেলনে চারটি বাম দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)-র পক্ষ থেকে জানানো হয়, চার মূলনীতি বহাল না রাখাসহ বিভিন্ন কারণে তারা সই করবেন না।

এ বিষয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে সংবাদ সম্মেলন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, ‘সনদ সই অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এক ধরনের উৎসবমুখর আবহে আমন্ত্রিত সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা সনদে সই করবেন।

তিনি মনে করেন, বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত থাকলেও জুলাই প্রশ্নে সবার এক হওয়া উচিত।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি এও জানান, শুক্রবার কোনও দল সই করতে না পারলেও ৩১ অক্টোবর কমিশনের মেয়াদ পর্যন্ত যেকোনও দিন স়ই করা যাবে।

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে