আর্থিক অপরাধ প্রতিরোধে ইতালির সঙ্গে চুক্তি করতে চায় বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ অক্টোবর ২০২৫, ১৪:৫৪আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৪:৫৪

ইতালির সঙ্গে আর্থিক অপরাধ প্রতিরোধে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (MLAT) ও প্রত্যর্পণ চুক্তি সই করতে চায় বাংলাদেশ। 

শনিবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান। তিনি জানান, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ইতালির রাজধানী রোমে গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং ইতালির পক্ষে সেদেশের ইন্টেরিয়র মিনিস্টার মাত্তেও পিয়ানতেদোসি নেতৃত্ব দেন।

ইতালির ইন্টেরিয়র মিনিস্টারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অনিয়মিত অভিবাসন, মানব পাচার, অর্থ পাচার ও আর্থিক অপরাধ প্রতিরোধ এবং অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।  

বৈঠকে উভয় দেশ অভিবাসন ব্যবস্থাপনা ও পাচার রোধে যৌথ নিরাপত্তা সংলাপ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযান পরিচালনার বিষয়ে সম্মত হয়। এছাড়া মানব পাচার মোকাবিলায় যৌথ টাস্ক ফোর্স গঠন, ভুক্তভোগীদের পুনর্বাসন এবং বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

তাছাড়া বৈঠকে আর্থিক অপরাধ প্রতিরোধে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (MLAT) ও প্রত্যর্পণ চুক্তি সইয়ের প্রস্তাব করা হয়। পাশাপাশি ফরেনসিক তদন্ত ও সম্পদ পুনরুদ্ধারে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের অগ্নিদুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়াতে ইতালি প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ প্রদানের আশ্বাস দেয়।  

বৈঠকটিকে উভয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ সহযোগিতা ও অংশীদারত্বের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের