২০৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে মিরসরাই ইপিজেডের প্রবেশপথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ অক্টোবর ২০২৫, ১৮:১৫আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১৮:১৫

২০৯ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৬২২ টাকা ব্যয়ে মিরসরাই ইকোনমিক জোনে প্রবেশপথ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চট্টগ্রামের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (মিরসরাই অর্থনৈতিক অঞ্চল) প্রবেশপথ নির্মাণ প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটি। 

বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বৈঠকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের মিরসরাই-২ এ এবং ২বি ইজেড, মিরসরাই, চট্টগ্রাম, প্যাকেজ নম্বর-৩ এর জন্য অ্যাক্সেস রোড নির্মাণ শীর্ষক কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা কমিটি।

জানা গেছে, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রবেশপথ নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের জন্য ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন’ প্রকল্পের আওতায় নির্মাণ অভ্যন্তরীণ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৭টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। ৭টি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ বিবেচিত হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মনিকো লিমিটেডের কাছ থেকে ২০৮ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৬২২ টাকায় প্যাকেজের পূর্ত কাজ ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি ক্রয় কমিটির বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়। উপদেষ্টা কমিটি তা অনুমোদন দেয়। 

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
নবম ওয়েজ বোর্ড হলেও সেটি কার্যকর বাস্তবায়ন হয়নি: তথ্য উপদেষ্টা
সাগর-রুনি হত্যা: সাংস্কৃতিক কর্মীর নাম নিয়ে অনুমান না করার আহ্বান তথ্য উপদেষ্টার
মালদ্বীপে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর অনুরোধ
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ