‘কর্মক্ষেত্রে যৌন হয়রানির অপরাধে শ্রম আইনে কঠোর বিধান করা হয়েছে’

বাংলা ট্রিবিউর রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৫, ১৮:৪৬আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১৮:৫৭

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টা পরিষদে শ্রম আইন সংশোধন অধ্যাদেশ ২০২৫ অনুমোদন হয়েছে। এখানে শ্রমিকদের স্বার্থ রক্ষায় অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনের ৯০টি সেকশনে এবং তিনটি শিডিউলে সংশোধন আনা হয়। এই সংশোধনগুলো আনা হয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থার যে কমিটি আছে তাদের সুপারিশ অনুযায়ী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী এখন থেকে শ্রম আইন অলাভজনক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। শ্রমিকের সংজ্ঞা বর্ধিত করা হয়েছে, গৃহপরিচারক এবং নাবিকদের ক্ষেত্রে। তারাও এখন শ্রমিক হিসেবে আইনের সুরক্ষা পাবেন। কালো তালিকাভুক্ত করার একটা সুযোগ ছিল, যাদের বিরুদ্ধে মালিপক্ষের অভিযোগ থাকতো তাদের কালোতালিকাভুক্ত করা হতো। তারা অন্য কোথাও চাকরি পেতো না। সেটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। কঠোর বিধান করা হয়েছে কর্মক্ষেত্রে যৌন হয়রানির ক্ষেত্রে। অন্তঃসত্ত্বা যারা আছেন, তাদের কল্যাণ সুবিধা অনেক বাড়ানো হয়েছে। ট্রেড ইউনিয়ন গঠন এবং রেজিস্ট্রেশন অনেক সহজ করা হয়েছে।

আসিফ নজরুল বলেন, বেতন নিয়ে একটা বৈষম্য ছিল। ছেলেদের একই কাজ মেয়েরা করলে কম বেতন দেওয়া হতো। সেই বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধান শক্তিশালী করা হয়েছে। কর্মস্থলে দুর্ঘটনা হলে সেটার জন্য একটা ফান্ড প্রস্তুত করার কথা বলা হয়েছে; যারা দুর্ঘটনার শিকার হবেন তাদের পুনর্বাসন এবং চিকিৎসার জন্য।       

/এসও/আরকে/ 
সম্পর্কিত
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেফতার, ‘যৌন হয়রানি’ করেছেন দুই পুলিশ
বাথরু‌মে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, প্রাথমিকের শিক্ষক আটক
ধানমন্ডি ৩২-এ ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?