নির্বাচনি প্রচারণায় রাজনৈতিক দলগুলোকে মানতে হবে ৭ নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৫, ১৩:২৩আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১৩:২৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে সাতটি নির্দেশনা মানতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এ প্রচারণার ক্ষেত্রে জনসভা, পথসভা ও সমাবেশের জন্য সাতটি বিধান যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। 

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচনি পরিবেশকে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং আইনসম্মত রাখার জন্য এমন বিধান যুক্ত করা হয়েছে আচরণ বিধিমালায়। এতে প্রচারণার আগাম পরিকল্পনা জানার কারণে একদিকে যেমন প্রার্থীদের সমান সুযোগ পাওয়া নিশ্চিত করা যাবে, তেমনই জনগণের চলাচল ও আইনশৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে।

ওই সাত নির্দেশনা হলো–

১. সমান অধিকার: নির্বাচনকালীন প্রচারণায় সব প্রার্থী সমান অধিকার লাভ করবেন। তবে তারা একে অপরকে বাধা দিতে বা ভয়ভীতি সৃষ্টি করতে পারবেন না।

২. প্রচার পরিকল্পনা: নির্বাচন প্রচারণা শুরুর আগে, রাজনৈতিক দল বা প্রার্থীকে কর্তৃপক্ষের কাছে পরিকল্পনা জমা দিতে হবে এবং কর্তৃপক্ষ সেই পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নেবে।

৩. লিখিত অনুমতি: জনসভা বা সমাবেশের আয়োজন করতে হলে স্থানীয় কর্তৃপক্ষ থেকে অনুমতি নিতে হবে এবং স্থানীয় নির্বাচন কমিশনে জমা দিতে হবে।

৪. পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করা: জনসভা বা পথসভা আয়োজনের ২৪ ঘণ্টা আগে স্থান ও সময় সম্পর্কে পুলিশকে অবহিত করতে হবে, যাতে তারা আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নিতে পারে।

৫. চলাচলে বিঘ্ন: জনসভা বা সমাবেশ এমন জায়গায় করা যাবে না যেখানে জনগণের চলাচলে বিঘ্ন ঘটে, যেমন সড়ক বা মহাসড়ক।

৬. গোলযোগের বিরুদ্ধে ব্যবস্থা: যদি কোনও ব্যক্তি বা দল জনসভায় গোলযোগ সৃষ্টি করে, তবে আয়োজকদের পুলিশকে জানাতে হবে এবং পুলিশ ব্যবস্থা নেবে।

৭. বিদেশে প্রচারণা নিষিদ্ধ: কোনও রাজনৈতিক দল বা প্রার্থী বিদেশে জনসভা বা প্রচারণা চালাতে পারবে না।

সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ নির্বাচনের প্রস্তিুতি সম্পর্কে বলেন, যদি শতকরা হিসেবে বলেন, তাহলে ৯০ থেকে ৯৫ শতাংশ প্রস্তুতি শেষ। দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন শেষ হলে প্রস্তুতি শতভাগ হবে। আমরা রোডম্যাপ (কর্ম পরিকল্পনা) থেকে সামান্য পিছিয়ে আছি, তবে দুশ্চিন্তার কিছু নেই। বাকি সময়ের মধ্যেই সবকিছু কাভার করা সম্ভব হবে।

/এএজে/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের