যে যাই বলুক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: আসিফ নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৫, ১৭:২৩আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১৮:২৫

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, যে যাই বলুক আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করবো। পার্লামেন্টের ওপর কোনও দায়-দায়িত্ব থাকবে না, সব আমাদেরই করে যেতে হবে এটা কোনও বেদবাক্য না। যতটুকু পারা যায় আমরা করে যাবো, সম্ভব হলে সবই করে যাবো, কিন্তু এখানে রাজনৈতিক দলের ঐক্যমত লাগবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমীতে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলের মতবিরোধে জাতীয় নির্বাচন আয়োজনে প্রভাব পড়বে কিনা– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি একথা জানান। 

আসিফ নজরুল বলেন, ‘নির্বাচন হয়ে তৃতীয় উপায় তো আছে, নির্বাচিত সংসদ একটা সংবিধান সংস্কার সভা হিসেবে কাজ করবে। তাদেরও দায়িত্ব আছে। জুলাই সনদের সঙ্গে নির্বাচনের সম্পর্ক দেখছি না। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর।’  

/এসও/আরকে/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি