উপহারের নৌকা তোশাখানায় জমা দিলেন জ্বালানি উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৫, ১৯:০৩আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৯:৫৮

ঢাকায় অনুষ্ঠিত আলজেরিয়ার জাতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে শনিবার (১ নভেম্বর) যোগ দেন জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে প্রধান অতিথিকে শুভেচ্ছা স্মারক হিসেবে ‘নৌকা’ উপহার দেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত  আবদেল ওহাব সালদানি। এই ঘটনার পর শুরু হয় নানা আলোচনা এবং সমালোচনা। রবিবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে উপহারটির বিষয়ে করণীয় জানতে পরামর্শ চান জ্বালানি উপদেষ্টা। পরে তিনি সেটি সরকারি তোশাখানায় জমা দেওয়া হয়েছে বলে জানান।

জ্বালানি উপদেষ্টা রবিবার সকালে নিজের ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেন, ‘‘গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে, প্রধান অতিথি হিসাবে যোগ দিই। অনুষ্ঠানে আমাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্যবশত আমি তা গ্রহণ করি। উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে। লক্ষ করুন, এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনি প্রতীকের কোনও মিল নাই।’’

সরকারি তোষাখানার প্রাপ্তি স্বীকারপত্র পোস্টে তিনি কী করবেন সেই প্রসঙ্গে চারটি উপায় জানান। সেগুলো হচ্ছে—‘‘এটি আলজেরীয় দূতাবাসে ফেরত পাঠাতে পারি। এটা অসৌজন্যমূলক ও হীনম্মন্যতা প্রসূত হবে। সরকারি তোশাখানায় জমা দিতে পারি। যদিও এটা খুব মূল্যবান কিছু নয়। শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি, অথবা  নিজে রেখে দিতে পারি।’’

শেষে তিনি উল্লেখ করেন, ‘‘পাঠকের পরামর্শ পেলে উপকৃত হবো।’’

রবিবার বিকালে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘‘গত রাতে আলজেরীয় দূতাবাস থেকে প্রাপ্ত উপহারটি সরকারি তোশাখানায় সংরক্ষণের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে পাঠানো হয়। মন্ত্রিপরিষদ সচিবের দফতর থেকে এ জন্য প্রাপ্তি স্বীকার পত্র দেওয়া হয়েছে। আপনাদের মতামতের জন্য ধন্যবাদ।’’

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জনগণকে কিছুটা কষ্ট করতে হবে, বললেন ডা. জাহেদ 
মোটরসাইকেলের ট্যাংকি সাইকেলে লাগিয়ে পাম্পে এসে তেল নিলেন যুবক
মেয়াদের স্বল্পতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় বিনিয়োগ আসেনি: জ্বালানি উপদেষ্টা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি