মার্কিন ডেপুটি চিফ অব মিশনের বাসায় সরকারের দুই উপদেষ্টার বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ নভেম্বর ২০২৫, ১৮:৫৫আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১৮:৫৫

ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোলদিনের গুলশানের বাসায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তার বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সকাল ৮টা থেকে প্রায় পৌনে দুই ঘণ্টা ধরে চলে এই বৈঠক। তবে কী বিষয়ে আলোচনা হয়েছে—তা কিছু জানা যায়নি।

বৈঠকে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এছাড়া বৈঠকে সুইডেনের সুইডেনের মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বিষয়ক দূত ইরিনা শুলজিন-ন্যোনি এবং ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসও উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল সুইডেনের দূত গুম প্রতিরোধ নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে গুমসহ মানবাধিকারসংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যু, ন্যায়বিচার, সত্য উদঘাটন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

চারদিনের সফরে গতকাল ঢাকায় এসেছেন ইরিনা শুলজিন-ন্যোনি। তিনি আগামী ১৪ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। চলমান এ সফরে রাষ্ট্রদূত শুলজিন-ন্যোনি অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিসহ নাগরিক সমাজ, উন্নয়ন সহযোগী, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে ঢাকার সুইডেন দূতাবাস। আলোচনার মূল বিষয় হবে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষায় সহযোগিতা জোরদার করা।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
ভোটে ‘কারচুপি’র অভিযোগ, রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি তাহেরের
সদ্য বিদায়ী উপদেষ্টা আদিলুর রহমানকে বিমানবন্দরে ‘হয়রানির’ অভিযোগ 
নতুন প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী বাসভবন নির্ধারিত হবে: উপদেষ্টা আদিলুর
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?