এলডিসি উত্তরণের পর চ্যালেঞ্জ মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ নভেম্বর ২০২৫, ২১:২০আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ২১:২০

ড্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক স্টেট সেক্রেটারি মিসেস লিনা গ্যান্ডলস হ্যানসেন সোমবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার উপস্থিত ছিলেন। এর আগে লালদিয়া কন্টেইনার টার্মিনাল (এলসিটি) প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্টেট সেক্রেটারি হ্যানসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা লালদিয়া কন্টেইনার টার্মিনাল (এলসিটি) প্রকল্পে ড্যানিশ কোম্পানি এপিএম টার্মিনালের ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা তুলে ধরেন, যা এখন পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে বড় একক ইউরোপীয় বিনিয়োগ।

চুক্তির জন্য ডেনমার্ককে ধন্যবাদ জানান পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের প্রতি ডেনমার্কের দীর্ঘদিনের সমর্থনের কথা স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা স্বল্পোন্নত দেশ থেকে উন্নীত হওয়ার পর বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় ডেনমার্কের সহায়তার অনুরোধ জানান।

পররাষ্ট্র উপদেষ্টা দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগের সুযোগ, জ্বালানী দক্ষতা, টেকসই অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সহযোগিতার কথাও তুলে ধরেন।

জবাবে ড্যানিশ স্টেট সেক্রেটারি হ্যানসেন অন্তর্বর্তী সরকারকে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত বাংলাদেশ গড়ার পথে সহায়তা করার জন্য ডেনমার্কের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, এলসিটি প্রকল্প আমাদের সম্পর্কের একটি নতুন পর্বের সূচনা এবং এই সহযোগিতা দু'দেশের জনগণের সুবিধার জন্য দু'দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের ক্ষেত্রে মূল্যবোধ যোগ করবে। তিনি কক্সবাজারের কাছে প্রস্তাবিত ৫০০ মেগাওয়াট অফশোর উইন্ড পাওয়ার প্রকল্পে সম্ভাব্য ডেনিশ বিনিয়োগ সম্পর্কেও উপদেষ্টাকে অবহিত করেন।

দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছে এবং অর্থনৈতিক ও উন্নয়নমূলক অংশীদারত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
কূটনৈতিক বলয় শক্তিশালী করার চেষ্টায় তৈরি হচ্ছে ‘অসন্তোষ’  
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি