প্রথমবারের মতো ঢাকায় জাতিসংঘের শিক্ষা অধিকার বিষয়ক বিশেষ দূত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৬, ০০:০৭ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০০:০৭

জাতিসংঘের শিক্ষা অধিকার বিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার (স্পেশাল র‍্যাপোর্টিয়ার অন দ্য রাইট টু এডুকেশন) ফরিদা শহীদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (২৩ নভেম্বর) বৈঠকে নজরুল ইসলাম বিশেষ র‍্যাপোর্টিয়ারকে বাংলাদেশে স্বাগত জানান এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। 

এ সময় তিনি স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা সম্প্রসারণ এবং কারিগরি, বৃত্তিমূলক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা জোরদার করাসহ সরকারের নেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগের চিত্র তুলে ধরেন। এ ছাড়া দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের জন্য শিক্ষার সুযোগ আরও বাড়াতে সরকারের পরিকল্পনা ও কর্মসূচি সম্পর্কেও তাকে অবহিত করেন।

পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন যে, এই সফরের মাধ্যমে শিক্ষার অধিকারের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক সংলাপ ও ফলপ্রসূ আলোচনা সম্ভব হবে। সফর থেকে প্রাপ্ত পর্যবেক্ষণ ও সুপারিশগুলো দেশের শিক্ষা খাতকে শক্তিশালী করতে সরকারের চলমান প্রচেষ্টায় সহায়ক ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পুরো সফরে সরকারের পক্ষ থেকে বিশেষ র‍্যাপোর্টিয়ারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

জবাবে ফরিদা শহীদ উষ্ণ অভ্যর্থনা জানানো এবং সফর আয়োজনে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। বাংলাদেশের শিক্ষানীতি, গৃহীত উদ্যোগ ও চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানার সুযোগ পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং অবস্থানকালে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে গঠনমূলক আলোচনার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, জাতিসংঘের শিক্ষা অধিকার বিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে ফরিদা শহীদ প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন। ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলমান এই সফরে তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং নাগরিক সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।

/ইউএস/
সম্পর্কিত
কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন 
হাতিরঝিলে সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে দুই যুবক আহত
সর্বশেষ খবর
এই দিনে পোড়া লাশের গন্ধে ভারী হয়ে উঠেছিল নিশ্চিন্তপুর
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর এই দিনে পোড়া লাশের গন্ধে ভারী হয়ে উঠেছিল নিশ্চিন্তপুর
ফের আলোচনায় জুলাই সনদ, বাস্তবায়নে বাধা কোথায়?
ফের আলোচনায় জুলাই সনদ, বাস্তবায়নে বাধা কোথায়?
সমঝোতা ছাড়াই বৈঠক শেষ, মঙ্গলবার ফের বসছে মজুরি বোর্ড
সমঝোতা ছাড়াই বৈঠক শেষ, মঙ্গলবার ফের বসছে মজুরি বোর্ড
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়