ডিসেম্বরে ঢাকায় আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আরেক দেশের রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৬, ০১:০৪ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৪

বিজয়ের মাস ডিসেম্বরে ঢাকায় দুই দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের দ্বিপাক্ষিক সফরের প্রস্তুতি চলছে। দ্বিপাক্ষিক সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, অংশীদারত্ব গভীর করতে বাংলাদেশ এই দুই শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ৭-৮ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসবেন বলে আশা করা হচ্ছে। আর মালদ্বীপের প্রেসিডেন্ট তিন দিনের সফরে ১৩ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন এবং ১৬ ডিসেম্বর ভোরে ঢাকা ছাড়বেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা এই সফর দুটিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই গুরুত্বপূর্ণ অংশীদারের সঙ্গে কূটনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক সম্পর্ক জোরদারের সুযোগ হিসেবে দেখছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরে শ্রমবাজার, বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্টের সফরে জলবায়ু পরিবর্তন, কানেক্টিভিটি, পর্যটন, স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আনোয়ার ইব্রাহিমের এই সফর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জুন মাসের সফরে নেওয়া সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ককে নতুন গতি দেওয়ার একটি সুযোগ তৈরি করবে।

ওই কর্মকর্তা আরও বলেন, আলোচ্যসূচিতে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ ও তাদের কল্যাণের বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শ্রমবাজার সংক্রান্ত চুক্তি সই হতে পারে বলে আশা করা হচ্ছে। 

দুটি সফর নিয়েই এখন দুই দেশের সঙ্গে আলোচনা চলছে এবং সবকিছু ঠিক থাকলে আনুষ্ঠানিক ঘোষণা আসবে শিগগিরই।

/এসও/এফআর/

/এসও/এফআর/
সম্পর্কিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্স ও রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা
ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ, মালয়েশিয়ায় ঝুঁকিতে দেড় লাখেরও বেশি বাংলাদেশি
সর্বশেষ খবর
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
রাজধানীতে রেস্তোরাঁয় আগুনে ৬ জন দগ্ধ
রাজধানীতে রেস্তোরাঁয় আগুনে ৬ জন দগ্ধ
ডিসেম্বরে বিতর্কিত কেউ যাতে দেশে ঢুকতে না পারে, সেজন্য সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবির ডিজি
ডিসেম্বরে বিতর্কিত কেউ যাতে দেশে ঢুকতে না পারে, সেজন্য সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবির ডিজি
বিনোদন-অ্যাডভেঞ্চারে সাজছে কক্সবাজার, চলবে তিন মাস কার্নিভাল
বিনোদন-অ্যাডভেঞ্চারে সাজছে কক্সবাজার, চলবে তিন মাস কার্নিভাল
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই