সৌদি আরবসহ ৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৭ নভেম্বর ২০২৫, ১৩:২৪আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১৩:২৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সৌদি আরবসহ সাত দেশে প্রবাসীদের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় এসব দেশে নিবন্ধন কার্যক্রম স্থগিত রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অন্যান্য দেশগুলো হলো- বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদিআরব ও সংযুক্ত আরব আমিরাত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ তথ্য জানান আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান।

সালীম আহমাদ খান বলেন, “পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় অনেক ভোটার সঠিক ঠিকানা প্রদান করেননি। ফলে বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদিআরব ও সংযুক্ত আরব আমিরাত—এই সাত দেশে নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব নয়।”

জানা গেছে, ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রমে এখন পর্যন্ত ( বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত) মোট নিবন্ধন করেছেন ৫৩ হাজার ১৪৪ জন। এরমধ্যে পুরুষ ৪৪ হাজার ৯৯৩ জন এবং নারী ৮ হাজার ১৫০ জন। নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট দেশের ভোটারদের ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হবে। নিবন্ধন চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।

/এএজে/এম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ