শ্রীলঙ্কায় জরুরি ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠাবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৫, ১৫:২৫আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১৫:২৫

প্রধান উপদেষ্টার নির্দেশে (আবহাওয়া অনুকূল থাকলে) আগামী ৩ ডিসেম্বর মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল শ্রীলঙ্কায় পাঠাবে বাংলাদেশ সরকার। বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি বিশেষ বিমানযোগে এই ত্রাণসামগ্রী পাঠানো হবে।

সোমবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এ উদ্দেশ্যে একযোগে কাজ করছে।

সম্প্রতি ঘূর্ণিঝড় ডিটওয়া’র প্রভাবে দেশটিতে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে এখন পর্যন্ত ৩৫৫ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ৩৬৬ জন নিখোঁজ রয়েছেন। শ্রীলঙ্কায় এই বন্যায় ২০ হাজারের অধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২ লাখ ১০ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আবেদন জানিয়েছে দেশটির সরকার।

উল্লেখ্য, অতীতেও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রাকৃতিক দুর্যোগসহ অন্যান্য যেকোনও মানবিক বিপর্যয় মোকাবেলায় বাংলাদেশ সরকার দ্রুত সাড়া দিয়ে মানবিক সহায়তা পাঠিয়েছে।

/এসও/এমএইচআর/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম