বাড়লো প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ ডিসেম্বর ২০২৫, ১৬:৪০আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১৬:৪২

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ব্যালট বিডি’ অ্যাপে নিবন্ধন শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধনের এই সময়সীমা আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘আউট-অব-কান্ট্রি ভোটিং’র (ভোটার নিবন্ধন) সময়সীমা বাড়ানো হয়েছে। আগে শেষ তারিখ ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু সেটি ২৫ ডিসেম্বর মধ্যরাত (বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী) পর্যন্ত বাড়ানো হয়েছে।’

ইসি সচিব বলেন, ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়া বর্তমানে ২৪ ঘণ্টা খোলা রয়েছে— অর্থাৎ, বিশ্বের যেকোনও জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। যেসব প্রবাসী ইতোমধ্যেই নিবন্ধন করেছেন, তারা নিয়মিত আমাদের প্রগ্রেস স্ক্রিনে তাদের আবেদন ও রেজিস্ট্রেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘টেকনিক্যাল সমস্যার কারণে আগে কয়েকটি এলাকায় গ্লিচের অভিযোগ পাওয়া গিয়েছিল; কিন্তু এখন তা সমাধান করা হয়েছে। ফলে বিদেশে বসবাসকারী যে কেউ বিশ্বের যেকোনও দেশ থেকে অনলাইনের মাধ্যমে ভোটার নিবন্ধন করতে পারবেন।’

আখতার আহমেদ বলেন, ‘আর ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) এটার তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিন মেয়াদে আমরা নিবন্ধন প্রক্রিয়াটা চালু করব।’

উল্লেখ্য, ‘পোস্টাল ব্যালট বিডি’ অ্যাপে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ১ লাখ ২২ হাজার ৮০৩ জন প্রবাসী ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬ হাজার ৬০৬ জন, নারী ভোটার ১৬ হাজার ১৭৪ জন।

/এএজে/এমএইচআর/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম