দেশে কারও কোনও নিরাপত্তার ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১৪:৫০

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমানে বাংলাদেশে কারও কোনও নিরাপত্তা ঝুঁকি নেই। তবে স্ট্যাটাস অনুযায়ী যার বিশেষ নিরাপত্তা প্রয়োজন, তাকে তেমন বিশেষ নিরাপত্তা দেওয়া যেতেই পারে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। যাদের জন্য বিশেষ নিরাপত্তা প্রয়োজন, সেক্ষেত্রেও আমরা প্রস্তুত আছি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এসএসএফ নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি বিষয় নয়। সার্বিক নিরাপত্তার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় পালন করে থাকলেও এসএসএফ-সংক্রান্ত সিদ্ধান্ত প্রাসঙ্গিক সংস্থার এক্তিয়ারভুক্ত।

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রতিবেদন সম্পর্কে প্রশ্ন করা হলে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, প্রতিবেদনটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। পুরো প্রতিবেদন বিশ্লেষণ শেষে বিস্তারিত জানানো হবে।

কোর কমিটির এ সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
আইনশৃঙ্খলা অবনতির সঙ্গে সরকারি দলের লোকেরাই জড়িত: বিরোধীদলীয় উপনেতা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী