ভিসা জালিয়াতি রোধে আলাদা আইন করার নির্দেশ প্রধান উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৫, ১৭:২৪আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩
document

বিভিন্ন দেশের ভিসা জালিয়াতি রোধে আলাদা আইন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় এই নির্দেশ দেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৈঠকের বিষয়ে পরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আসার পরে জালিয়াতি বেড়ে গেছে অনেক। এটা একটা জালিয়াতির সমুদ্র বলা চলে। এত ব্যাপক হারে জালিয়াতি হচ্ছে, বাংলাদেশের সুনাম বিভিন্ন দেশে নষ্ট হচ্ছে। আমাদের দেশের একটা বড় জালিয়াত চক্র, অনেক মানুষকে ঠকাচ্ছে, ঠকিয়ে ভিসাও জালিয়াতি করছে। এর ফলে অনেক দেশে আমাদের নাগরিকরা হয়রানির শিকার হচ্ছেন। তাদের ভিসা প্রসেসে সমস্যা হচ্ছে। জালিয়াতিকে কীভাবে রোধ করা যায়—সেই বিষয়ে আজকে প্রধান উপদেষ্টা সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন, যাতে এই বিষয়ে একটি আলাদা আইন করা হয়।

প্রেস সচিব বলেন, খুব জরুরি ভিত্তিতে এই আইন করা হবে—যাতে বাংলাদেশে অনলাইনে বা এআই সফটওয়্যার ব্যবহার করে যারা জালিয়াতি করছে, তাদের বিষয়ে সুস্পষ্ট শাস্তি থাকে, যত রকম ব্যবস্থা নেওয়া যায়, সেগুলো যেন আইনে থাকে।

 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া রিট খারিজ
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি