আইনের শাসন প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে সুপ্রিম কোর্ট সচিবালয়: আসিফ নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৫, ২১:১১আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ২১:৪৯

আইনের শাসন প্রতিষ্ঠার পথে সুপ্রিম কোর্ট সচিবালয় বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

আসিফ নজরুল বলেন, ‘আজ বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক দিন। আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় স্থাপন করা হলো। এই সচিবালয় প্রতিষ্ঠার জন্য বিগত দুই-তিন দশক অনেক চেষ্টা করেও কোনও লাভ হয়নি। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব এই আইন পাস হয়েছে। এর পেছনে আমাদের প্রধান বিচারপতি অত্যন্ত উদ্যোগী ভূমিকা পালন করেছেন।’

তিনি বলেন, ‘আগে যেমন অধস্তন আদালতের বিচারকদের প্রতি আইন মন্ত্রণালয়ের খবরদারির অভিযোগ পাওয়া যেত, রাজনৈতিক প্রভাব থাকতো, এখন আর এ ধরনের রাজনৈতিক প্রভাবের সুযোগ থাকবে না। আমরা বিশ্বাস করি এই সচিবালয় আইনের শাসন প্রতিষ্ঠার পথে বড় ভূমিকা রাখবে।’

এর আগে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতিবৃন্দ, অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত, ইউএনডিপির রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ, বাংলাদেশের অ‍্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আমন্ত্রিত আইনজীবীবৃন্দ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি বিভাগের কর্মকর্তারা।

/বিআই/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম