সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী মৃত্যুর ঘটনায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র দূতাবাসের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৪০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৫০

সুদানে মর্মান্তিকভাবে প্রাণ হারানো ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র দূতাবাস। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) পৃথক বার্তায় এই শোক জানানো হয়।

ব্রিটিশ হাইকমিশন জানায়, বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশের প্রতিশ্রুতিকে সমর্থন জানাতে যুক্তরাজ্য অবিচল রয়েছে।

যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশের দীর্ঘ অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে যুক্তরাষ্ট্র।

শনিবার (১৩ ডিসেম্বর) সুদানের স্থানীয় সময় দুপুরে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী সন্ত্রাসী ড্রোন হামলা চালায়। ওই হামলায় দায়িত্ব পালনরত ছয় জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন এবং আহত হন আট জন শান্তিরক্ষী।

নিহতরা হলেন—করপোরাল মো. মাসুদ রানা, সৈনিক মো. মমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মন্ডল, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।

আহতরা হলেন—লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, করপোরাল আফরোজা পারভিন ইতি, ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম, সৈনিক মো. মেজবাউল কবির, সৈনিক উম্মে হানি আক্তার, সৈনিক চুমকি আক্তার ও সৈনিক মো. মানাজির আহসান।

/এসও/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী