স্বতন্ত্র প্রার্থীর সমর্থন তালিকা যাচাই হবে দৈবচয়ন পদ্ধতিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:১৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনসূচক তালিকা যাচাইয়ের জন্য দৈবচয়নের ভিত্তিতে ১০টি সংখ্যা চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশন সচিবালয়ের ১০ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ সংক্রান্ত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি  বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ঘোষিত প্রজ্ঞাপন অনুসারে মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর। স্বতন্ত্র প্রার্থী (প্রার্থীতার পক্ষে সমর্থন যাচাই) বিধিমালা, ২০১১ অনুসারে উল্লিখিত নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থিতার সমর্থনসূচক তালিকা দৈবচয়নের ভিত্তিতে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীরা যেসব নির্বাচনি এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন, তাদের প্রতিটির জন্য ১০টি সংখ্যা চিহ্নিত করার লক্ষ্যে (ক্রমিক এক থেকে এক শতাংশের মধ্যবর্তী যেকোনও ১০টি সংখ্যা) প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশন সচিবালয়ের ১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এ বিষয়ে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের আগেই প্রাপ্ত সংখ্যার বিপরীতে উল্লেখিত তথ্যাদির সত্যতা সরেজমিনে যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি,  রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের শেষ তারিখ ১১ জানুয়ারি আরও নিষ্পত্তি ১২ জানুয়ারি  থেকে ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তা দ্বারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি, নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

/এএজে/আরকে/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের