হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিলো নির্বাচন কমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ ডিসেম্বর ২০২৫, ২৩:৫৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ২৩:৫৪

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের দেওয়া এই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সোমবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা প্রদান করেন।

সোমবার সকালে রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, "আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দুই-তিনটা খুন খারাপ হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি।"

বক্তব্যটি গণমাধ্যমে প্রচারিত হলে নানা মহলে সমালোচনা হয়। পরে রাতেই নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ব্যাখ্যা পাঠিয়ে বিষয়টি স্পষ্ট করে।

ইসির দেওয়া আনুষ্ঠানিক ব্যাখ্যায় বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন। এর অংশ হিসেবে গত ১৪ ডিসেম্বর আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কমিশন জরুরি সভা করেন। সভায় প্রধান নির্বাচন কমিশনার দ্রুততম সময়ে হামলাকারীকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

নির্বাচন কমিশন শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার মূলত বুঝাতে চেয়েছেন যে, ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারবে না। কমিশন তার দ্রুত সুস্থতা কামনা করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

উপর্যুক্ত ব্যাখ্যা প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যকে ভুল বোঝাবুঝি থেকে মুক্ত করবে বলে কমিশন মনে করছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। আজ দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে সিঙ্গাপুর।

/এএজে/এম/
সম্পর্কিত
মমতার বক্তব্যের পর ফের আলোচনায় হাদি হত্যাকাণ্ড 
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম