ভারতে বাংলাদেশের মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান ঢাকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৪

নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং বাসভবনের বাইরে দুঃখজনক ঘটনা এবং সোমবার (২২ ডিসেম্বর) শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে বিভিন্ন চরমপন্থি গোষ্ঠীর দ্বারা ভাঙচুরের ঘটনার বিষয়ে বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের কথা ভারত সরকারের কাছে জানিয়েছে। ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশন চত্বরের বাইরে সহিংস বিক্ষোভ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। 

ভারতের হাইকমিশনারকে বাংলাদেশ কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের পূর্বপরিকল্পিত সহিংসতা বা ভীতি প্রদর্শনের নিন্দা জানায়, যা শুধু কূটনৈতিক কর্মকর্তাদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, পারস্পরিক শ্রদ্ধা ও শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষুণ্ন করে।

বাংলাদেশ সরকার এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ এবং ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। 

বাংলাদেশ সরকার আশা করে, ভারত সরকার কূটনৈতিক কর্মী, প্রতিষ্ঠানের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক এবং কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের