ওসমান হাদির বিষয়ে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করছে: প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৫, ১৬:০৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৫০

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ওসমান হাদির বিষয়টা সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ইনভেস্টিগেট করছে, সমস্ত সিকিউরিটি এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে। পুলিশসহ অন্যান্য এজেন্সি এগুলো ইনভেস্টিগেট করছে। সবাই এটা নিয়ে কাজ করছে, এটা আমি বলতে পারবো; কিছু গ্রেফতার আছে, মূল সাসপেক্ট না হলেও এর আশপাশে যারা ছিলেন অনেককেই অ্যারেস্ট করা হয়েছে। আমরা কিছু কিছু ভাইটাল ক্লু পাচ্ছি, আমরা বলবো যে সর্বোচ্চ সমর্থন দেওয়া হচ্ছে তদন্ত করার।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, আমরা বলছি যে আমরা সিরিয়াসলি ইনভেস্টিগেট করছি। আর আমাদের আইন মন্ত্রণালয় কিন্তু জানিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটার বিচার হবে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তার বাংলাদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাই এবং প্রয়োজনীয় যে সিকিউরিটি সেটার বিষয়ে আমাদের সঙ্গে তার পার্টির আলাপ হয়েছে। এটা তারা যতটুকু চাচ্ছেন, কথা বলে সেগুলোর বিষয়ে দেখা হচ্ছে। 

প্রেস সচিব বলেন, দলই তার নিরাপত্তার বিষয়টা দেখছে, কিন্তু সরকারের কাছে যা যা সহযোগিতা উনারা চাচ্ছেন আমরা সেই সহযোগিতাগুলো দিচ্ছি। 

মার্কিন ফরেন কমিটির চিঠি প্রসঙ্গে তিনি বলেন, আমরা এই চিঠিটা… আমি অন্তত দেখি নেই। আমি এই বিষয়ে জানি না। কিন্তু আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা আছে এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন বাদ দিয়েছে। সে জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না। 

/এসও/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বক্তব্যের পর ফের আলোচনায় হাদি হত্যাকাণ্ড 
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ফের পেছালো
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী