টানা দুদিন কুয়াশার কবলে শাহজালাল বিমানবন্দর, আজও ডাইভার্ট করলো ৮ ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৬আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪০

ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা চরমভাবে ব্যাহত হচ্ছে। শনিবার (২৭ ডিসেম্বর) ভোর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে অন্তত ৮টি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট করে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে পাঠানো হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয়দিন ঘন কুয়াশার কবলে পড়লো শাহজালাল বিমানবন্দর।  

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

বেবিচক জানায়, ঢাকার রানওয়েতে অবতরণে ব্যর্থ হয়ে ৩টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, ৪টি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং ১টি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক হওয়ার সাথে সাথে ফ্লাইটগুলো পুনরায় ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং অপারেশন কার্যক্রম স্বাভাবিক হবে। দীর্ঘ সময় বিলম্বিত হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো নিয়ম অনুযায়ী খাবার ও প্রয়োজনীয় ক্ষেত্রে হোটেল সুবিধা প্রদান করছে। 

উল্লেখ্য, গতকাল শুক্রবারও (২৬ ডিসেম্বর) একই কারণে ৫টি আন্তর্জাতিক ফ্লাইট কলকাতা বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছিল। 

/আইএ/এসটি/
সম্পর্কিত
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের