পরস্পরের খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ ডিসেম্বর ২০২৫, ১৬:২০আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:১৪

বঙ্গভবনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৮ মাস পর দেখা হয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। 

বঙ্গভবন সূত্রে জানা গেছে, এর আগে সর্বশেষ দেখা হয়েছিল গত ৫ মার্চ শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের শপথ অনুষ্ঠানে। এরপর আর তাদের দেখা হয়নি।

বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা

প্রধান বিচারপতি জুবায়ের রহমানের শপথ অনুষ্ঠানে সকালে সাক্ষাৎ হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার। বঙ্গভবনের দরবার হলে তারা একসঙ্গে প্রবেশ করেন। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ পাঠ করান।

বঙ্গভবন সূত্রে আরও জানা গেছে, শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একে অপরের খোঁজ নেন।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বেশ কিছু আক্ষেপের কথা বলেছিলেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনের পর পদত্যাগের পরিকল্পনা করেছেন। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন বলে রয়টার্সকে জানান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এটাই ছিল প্রথম সাক্ষাৎকার।

সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অভিযোগ ছিল প্রায় সাত মাস ধরে প্রধান উপদেষ্টা ইউনূস তার সঙ্গে দেখা করেননি।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ
জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি
বন্যায় মৃত্যু ৫৬: ত্রাণমন্ত্রী
সর্বশেষ খবর
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান
দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দিলো কারা?
দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দিলো কারা?
সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা মালিকদের
সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা মালিকদের
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী