পদত্যাগের আগে প্রধান উপদেষ্টার সঙ্গে অ্যাটর্নি জেনারেলের বিদায়ী সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:২৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:২৮

দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তার পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করে শনিবার (২৭ ডিসেম্বর) তিনি রাষ্ট্রপতি বরাবর তার পদত্যাগপত্র জমা দেন। একই দিনে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তিনি তার অব্যাহতিপত্র দাখিল করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, পদত্যাগপত্র জমা দেওয়ার আগে গত সপ্তাহে মো. আসাদুজ্জামান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য ও বিদায়ী সাক্ষাৎ করেছেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মো. আসাদুজ্জামান ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন যে, নির্বাচনে অংশ নিলে তিনি রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়াবেন। 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পেশাগত জীবনে তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
পার্বত্যমন্ত্রী দীপেনের পদত্যাগের নেপথ্যে কী
জালিয়াতি রোধে অ্যাটর্নি জেনারেল অফিসের পাঁচ নির্দেশনা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের