নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৭

যত ষড়যন্ত্রই হোক না কেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনও ধরনের শঙ্কা নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “সবার সহযোগিতায় একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে।”

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরে ‘বিজিবি দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি সদস্যদের উদ্দেশে বলেন, “দেশের কোনও অপরাধী বা সন্ত্রাসী যেন কোনোভাবেই সীমান্ত দিয়ে বিদেশে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।” একই সঙ্গে সীমান্ত দিয়ে অস্ত্র, মাদক ও সব ধরনের চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন তিনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চোরাকারবারিদের সহায়তাকারী কোনও কর্মকর্তার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

নির্বাচনের আগে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অস্ত্র উদ্ধার অভিযান চালাচ্ছে। নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি পূর্ণ প্রস্তুত রয়েছে।” তিনি আশ্বস্ত করেন যে নাশকতা বা ষড়যন্ত্রের মাধ্যমে ভোটের পরিবেশ নষ্ট করার যেকোনও চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এ ঘটনার মূল হোতা এখনও পলাতক থাকলেও তার স্ত্রীসহ বেশ কয়েকজন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। জুলাই-আগস্টের পরাজিত ফ্যাসিস্ট শক্তিগুলো এখনও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের দমনে সজাগ রয়েছে।” 

এর আগে বিজিবি দিবসের মূল অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধে এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বিজিবিকে একটি ‘ত্রিমাত্রিক শক্তি’ হিসেবে অভিহিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণে বিজিবির ভূমিকা অতুলনীয়। সরকার এই বাহিনীর সক্ষমতা ও আধুনিকায়ন বাড়াতে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

/জেই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম