খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:০৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ২১:১৮

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) মেট্রোরেলের ট্রিপ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলালের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

সরকার আগামীকাল বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করায় মেট্রোরেল সাধারণত ছুটির দিনের সময়সূচি (হেডওয়ে) অনুযায়ী চলার কথা ছিল। তবে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিতব্য বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা মানুষের ব্যাপক ভিড় বিবেচনায় নিয়ে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন বলেন, “জানাজায় অংশগ্রহণকারী যাত্রীদের চাপ সামাল দিতে আমরা মেট্রোরেলের ট্রিপ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সাধারণত সরকারি ছুটির দিনে ট্রেনের সংখ্যা কম থাকলেও আগামীকাল বিশেষ প্রয়োজন অনুযায়ী সেবা সমন্বয় করা হবে।” 

যাতায়াত স্বাভাবিক রাখতে এবং স্টেশনে বিশৃঙ্খলা এড়াতে ডিএমটিসিএল সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলেও তিনি জানান। 

উল্লেখ্য, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। 

/এএইচএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম