শিক্ষাপ্রতিষ্ঠান-পার্কের পাশে সিগারেট বিক্রিতে পাঁচ হাজার টাকা জরিমানা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৯আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৯

শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান এবং শিশু পার্কসহ জনগুরুত্বপূর্ণ স্থানের আশপাশে তামাক ও তামাকজাত পণ্য বিক্রির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি। নতুন এই আইন অনুযায়ী, নির্দিষ্ট সীমানার মধ্যে তামাক বিক্রি করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশটি জারি করা হয়। মূলত ২০০৫ সালের মূল আইনটি সংশোধন করে এই নতুন ধারাগুলো যুক্ত করা হয়েছে। 

অধ্যাদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোনও ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান এবং শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রি করতে পারবেন না বা কাউকে দিয়ে বিক্রি করাতে পারবেন না।

জনস্বার্থ বিবেচনায় সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সময় সময় সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে এই ১০০ মিটারের সীমানা আরও বাড়াতে পারবে বলেও অধ্যাদেশে ক্ষমতা প্রদান করা হয়েছে। 

যদি কোনও ব্যক্তি এই নতুন বিধান লঙ্ঘন করেন, তবে তাকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে। তবে কেউ যদি দ্বিতীয়বার বা বারবার একই অপরাধ করেন, তবে তাকে পূর্ববর্তী শাস্তির দ্বিগুণ হারে দণ্ড ভোগ করতে হবে।

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ
জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু