খালেদা জিয়ার জানাজা, মেট্রোরেলে উপচেপড়া ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:৩১আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৯

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা মানুষের চাপে বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর প্রতিটি মেট্রোরেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। প্রতিটি ট্রেনই ছিল কানায় কানায় পূর্ণ। ভিড়ের কারণে অনেক যাত্রীকে স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। 

বুধবার দুপুর তিনটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এই বিশাল জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ মেট্রোরেলকে যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে বেছে নেন। সরেজমিন দেখা গেছে, বিশেষ করে সচিবালয়, শাহবাগ, ফার্মগেট এবং বিজয় সরণি স্টেশনে জনস্রোত নেমেছে। টিকিট কাউন্টার ও পাঞ্চিং গেটগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। যাত্রীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। বিশেষ করে বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনে জানাজা শেষে ফেরার পথেও যাত্রীদের বিপুল সমাগম লক্ষ করা গেছে। 

 মেট্রোরেল স্টেশনেই জানাজায় অংশ নেন অনেকে

যাত্রীদের ব্যাপক চাপ ও জানাজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই মেট্রোরেল স্টেশনগুলোতে বাড়তি তৎপরতা চালায় এমআরটি পুলিশ। এ বিষয়ে এমআরটি পুলিশের ডিআইজি সিদ্দিকী তাঞ্জিলুর রহমান জানান, যাত্রী সমাগম বৃদ্ধি পাওয়ায় সকাল ৯টা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিজয় সরণিসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে সিনিয়র কর্মকর্তাদের নেতৃত্বে বিশেষ তদারকি ব্যবস্থা রাখা হয়েছে। 

 কারওয়ানবাজার মেট্রো স্টেশনে খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়া মানুষজন

তিনি আরও জানান, বিপুল সংখ্যক যাত্রীর টিকিট কাটা ও পাঞ্চিং প্রক্রিয়ায় কিছুটা সময় লাগার কারণে সাময়িক ভিড় সৃষ্টি হলেও সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে ছিল। বিকাল পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে বলেও তিনি উল্লেখ করেন। 

উল্লেখ্য, আজ বাদ জোহর জাতীয় সংসদ ভবন এলাকায় লাখো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়।  

/এমকে/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী