‘গণভোট নির্ধারণ করবে শেখ হাসিনার মতো আরেক ফ্যাসিস্ট তৈরি হবে কিনা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৬, ১৭:৪৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৯:০১

ভবিষ্যতে শেখ হাসিনার মতো আর কোনও ফ্যাসিস্ট তৈরি হবে কিনা, তা বাংলাদেশের জনগণ গণভোটের মাধ্যমে ঠিক করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত নির্বাচনি কর্মশালায় অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, আপনি ঠিক করে দেবেন আগামীতে বাংলাদেশে এই ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে কী হবে। আগামী ৫০ বছরের বাংলাদেশে শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্ট তৈরি হবে। আপনি ঠিক করে দেবেন—শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্ট তৈরি হবে কী হবে না। এটা আপনি ঠিক করবেন, বাংলাদেশের মানুষ ঠিক করবে।’

তিনি বলেন, ‘দেশের ভবিষ্যৎ কীভাবে চলবে, তা গণভোটের ফলাফলের মাধ্যমে নির্ধারিত হবে। জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হলে তা বাস্তবায়নের বিষয়ে দেশের জনগণই গণভোটে রায় দেবে।’

তিনি বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের হাতে। এবার সেই সুযোগ জনগণেরই থাকবে। আপনি চাইলে অংশ নিতে পারবেন, চাইলে না নিতেও পারেন।

আলী রীয়াজ বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে আমরা পাঁচ বছরের জন্য কাউকে ঠিক করে দেবো। ঠিকঠাক মতো কাজ না করলেও সবকিছু স্বাভাবিক থাকবে। পাঁচ বছর পরে আবার নির্বাচন হবে সংসদে। কিন্তু প্রতি পাঁচ বছরে গণভোট হবে না। গণভোটের কোনও প্রার্থী নাই, গণভোটের কারও ব্যক্তিগত বা কোনও প্রার্থীর না। যখন আপনি আমি জাতীয় সংসদে ভোট দিয়ে আসি, আমার আপনার সামনে বিকল্প অনেক। আমি ধরেন আমার এলাকায় পাঁচ জন প্রার্থী। পাঁচ জনের মধ্যে যে কাউকে ভোট দিতে পারেন। এখন গণভোটের ক্ষেত্রে এটা আপনার বিবেচনায় গণভোট জিনিসটা কী, কেউ যদি আমাকে প্রশ্ন করে—আমি তাকে সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি—ভাই, গণভোট হচ্ছে এমন এক নির্বাচন, যেখানে আগামী দিনগুলোতে দেশ চালানোর পথ পদ্ধতিটা আপনি বলে দেবেন। তার মানে হচ্ছে যে যারাই ক্ষমতায় যাবে তাদের একটা সীমা বেঁধে দিচ্ছি।’

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
রাজবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম