এলপিজি আমদানিতে ভ্যাট কমানোর প্রস্তাব, এনবিআরকে জ্বালানি মন্ত্রণালয়ের চিঠি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জানুয়ারি ২০২৬, ২১:০৬আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ২১:০৬

দেশে চলমান তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ সংকট মোকাবিলা ও বাজারদর নিয়ন্ত্রণে রাখতে আমদানিতে বিদ্যমান ভ্যাট (মূসক) কমানোর আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে একটি সুপারিশপত্র পাঠানো হয়েছে। 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের কাছে পাঠানো চিঠিতে এলপিজি আমদানিতে বর্তমানে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার সুপারিশ করা হয়। একই সঙ্গে স্থানীয় উৎপাদন বা রিফিলিং পর্যায়ে বিদ্যমান সাড়ে ৭ শতাংশ ভ্যাট পুরোপুরি প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে বর্তমান কর কাঠামোয় ছাড় দেওয়া জরুরি হয়ে পড়েছে। আমদানি ও স্থানীয় উৎপাদন— উভয় পর্যায়ে ভ্যাট কমানো হলে সরবরাহ ব্যবস্থায় গতি আসবে এবং সাধারণ ভোক্তারা সরাসরি এর সুফল পাবেন। 

এনবিআর সূত্র চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এখন পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। এনবিআরের ভ্যাট বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা প্রস্তাবটি পেয়েছি এবং এটি গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।” 

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবটি বাস্তবায়িত হলে এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্য হারে কমার সম্ভাবনা তৈরি হবে। এতে করে চলমান সরবরাহ সংকটের মধ্যে সাধারণ ভোক্তাদের দীর্ঘদিনের ভোগান্তি ও অর্থনৈতিক চাপ কিছুটা লাঘব হতে পারে। এখন এনবিআর আমদানিকারক ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে আছে সংশ্লিষ্ট মহল।  

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
খালি কনটেইনার, কাগজে  রফতানি দেখানো ৫ কোটি টাকার পণ্য
আবারও সেরা করদাতা সম্মাননা দেবে সরকার, এবার কঠিন শর্ত
রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি বাতিল
সর্বশেষ খবর
লং মার্চে বিরোধীদলের অর্জন কী
লং মার্চে বিরোধীদলের অর্জন কী
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের