সাম্প্রদায়িক ইস্যুতে যাচাই-বাছাই ছাড়া বিবৃতি না দেওয়ার অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৬, ১৭:৩৪আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১৭:৩৪

নরসিংদীর মনি চক্রবর্তী হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক হামলা দাবি করে বিবৃতি দিয়েছিল বিশিষ্ট ব্যক্তিরা। তবে, হত্যাকাণ্ডটি পূর্ব শত্রুতার জেরে হয়েছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। তার দাবি, পারিবারিক কলহ ও ব্যবসায়ের পূর্ব শত্রুতার জেরে হওয়া হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক বলে অপপ্রচার চালানো হয়। এমন ঘটনায় বিবৃতি দেওয়ার আগে যাচাই-বাছাইয়ের অনুরোধ করেছেন ফয়েজ আহম্মদ। পাশাপাশি বিশিষ্টজনদের জেনে বুঝে বিবৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই অনুরোধ ও আহ্বান জানান ফয়েজ আহম্মদ।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব বলেন, “সাম্প্রতিক সময়ে কিছু ঘটনায় একটু উদ্বেগের সঙ্গে খেয়াল করা যায়, অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হচ্ছে। সর্বশেষ নরসিংদীতে একজন মুদি ব্যবসায়ী হত্যার শিকার হয়েছেন। পুলিশ এবং পরিবারের প্রাথমিক ধারণা, তিনি পারিবারিক ও ব্যবসায়ের পূর্ব শত্রুতার জেরে খুন হয়েছেন। ভদ্রলোকের ধর্মীয় পরিচয় ব্যবহার করে নানান জায়গায় মিথ্যা প্রোপাগান্ডা তৈরি হয়েছিল যে তিনি সাম্প্রদায়িক হামলায় নিহত হয়েছেন। ওই ঘটনার জেরে কয়েকজন বিশিষ্ট নাগরিক বিবৃতিও দিয়েছেন।”

ফয়েজ আহম্মদ বলেন, “যারা বিবৃতি দিয়েছেন তাদের মধ্যে অনেককেই দেখা গেছে ইতিপূর্বে নানান ঘটনায় নিরপেক্ষ তদন্ত করেছেন। উনারা সে সমস্ত জায়গায় ভিজিট করেছেন। আমরা প্রত্যাশা করবো, কোনও ঘটনায় যদি উনাদের উদ্বেগ তৈরি হয়, তাহলে যাচাই-বাছাই করবেন। মিথ্যা বা বানোয়াট তথ্যের ভিত্তিতে প্রভাবিত না হয়ে বিবৃতি দেওয়ার আগে একটু যাচাই-বাছাই করবেন, প্রয়োজনে সরেজমিনে ভিজিট করবেন। সেখানে কোনও সাম্প্রদায়িক ইস্যু আছে কি না সেটা দেখবেন। মিথ্যা তথ্য ও উনাদের এই ধরণের বিবৃতি যখন এক হয়, তখন তা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।”

/এসও/এবিএম/ 
সম্পর্কিত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী