সরকার কোনও দলকে ‘বিশেষ’ সুবিধা দিচ্ছে না: প্রেস সচিব 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ জানুয়ারি ২০২৬, ১৭:৩৭আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১৯:০১

সরকার কোনও দলকে কোনও ধরনের এক্সট্রা প্রিভিলেজ বা বাড়তি সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “এ বিষয়ে আরও সুনির্দিষ্ট তথ্যের জন্য আপনারা নির্বাচন কমিশনকে প্রশ্ন করতে পারেন, তবে সরকারের অবস্থান নিরপেক্ষ।” 

রবিবার (১১ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।  

নির্বাচনের পরিবেশ নিয়ে শফিকুল আলম বলেন, “নির্বাচন কমিশন এবং সরকার মনে করে এখন যথেষ্ট ভালো পরিবেশ আছে। ছোট-বড় সব রাজনৈতিক দল তাদের নির্বাচনি কার্যক্রম ও সুযোগগুলো যথাযথভাবে ব্যবহার করছে। আগামী ২২ জানুয়ারি থেকে যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, তখন সবার জন্য সমান সুযোগের বিষয়টি আরও স্পষ্ট হবে।” 

এদিকে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালোভাবে নিয়ন্ত্রণে রয়েছে এবং আসন্ন নির্বাচনের জন্য একটি আদর্শ ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ বিদ্যমান রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি উল্লেখ করেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনী এখন অনেক বেশি আত্মবিশ্বাসী ও তৎপর। 

শফিকুল আলম বলেন, “সাম্প্রতিক সময়ে তিনটি বিশাল ইভেন্ট আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করেছে। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান বিন হাদির জানাজা, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশাল র‍্যালি এবং বেগম খালেদা জিয়ার জানাজা—এই প্রতিটি অনুষ্ঠানেই রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি ছিল। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এসব কর্মসূচি সম্পন্ন হওয়া প্রমাণ করে যে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও মনোবল এখন যথেষ্ট চাঙা।” 

দেশে বিচ্ছিন্নভাবে ঘটা কিছু অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে প্রেস সচিব বলেন, “আমরা প্রতিটি ঘটনা গুরুত্বের সাথে তদন্ত করছি এবং অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডে মূল শুটার জিনাত ও পরিকল্পনাকারী বিল্লালসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ময়মনসিংহের ভালুকায় শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় নেতৃত্বদানকারী ইয়াছিন আরাফাতসহ ডজনের বেশি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।” 

/এসও/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী