মিয়ানমারের সংকট সমাধানে দীর্ঘ সময়ের প্রস্তুতি নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ জানুয়ারি ২০২৬, ১৯:২৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৯:৪৫

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমি এখনও বিশ্বাস করি যে মিয়ানমারের সংকট সমাধানে অনেক সময় লাগবে। এর মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে এবং আমাদের আল্টিমেটলি আরও দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়েই এগোতে হবে, যাতে সমস্যার সমাধান করতে পারি। সেই চেষ্টা  চলছে। এর বেশি বিস্তারিত এই মুহূর্তে আমি বলতে চাই না।

বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন, যখন এটা প্রথম স্টেজ শুরু হয়েছিল আমি একজন প্রাইভেট পারসন হিসেবে বলেছিলাম, সমস্যাটা যেভাবে চিন্তা করা হচ্ছে—দুই-চার মাস বা এক-দুই বছরের মধ্যে সমাধান করে ফেলা হবে, আমার সামান্য ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলেছিলাম এটা হবে না। এটা যে ধরনের সমস্যা তাতে দীর্ঘ সময় লাগবে। 

সীমান্তে সংঘাত নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, আরাকান আর্মি তো ওই দেশের সরকার। সরকারের একটা এন্টিটি আছে কিন্তু তারা তাদের লিগ্যাল এন্টিটি বলে স্বীকার করে না। আমাদের বিষয়টা হচ্ছে—আমরা তো অফিসিয়ালি তাদের সঙ্গে কমিউনিকেট অবশ্যই করি না, করতে পারিও না। কারণ ননস্টেট অ্যাক্টরের সঙ্গে তো আমরা একটা স্টেট হিসাবে এটা করবো না। বিশেষ করে মিয়ানমারের সঙ্গে তো আমরা সম্পর্ক ত্যাগ করিনি। এমন যদি হতো—মিয়ানমারের সঙ্গে আমরা সম্পর্ক ত্যাগ করেছি। কাজেই আমাদের এই পয়েন্ট অব ভিউ থেকে দেখতে হবে। সেটাই হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তার বাহিনী, তাদের সঙ্গে একটু সমস্যা আছে সবসময়। এটি একটি সমস্যা, যা একদিনে শুরুও হয়নি। একদিনে শেষও হয়ে যাবে না।

/এসও/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী