নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৬, ১৮:২০আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১৯:৪৫

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। রবিবার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

জানা গেছে, উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও উন্নয়ন সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। আলোচনায় তিস্তা নদী কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্টোরেশন প্রজেক্ট এবং প্রস্তাবিত বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ হাসপাতাল নিয়ে আলোচনা হয়।

বৈঠক প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত জানান, তিনি তিস্তা প্রকল্প এলাকা পরিদর্শন করবেন এবং চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত সম্পন্ন করার চেষ্টা করবেন। রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণে তার সরকারের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে পরিচালনার জন্য আগাম শুভেচ্ছা জানান।

বৈঠকে উভয়পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতিতে সন্তোষ প্রকাশ করেছে। পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা।

/এসও/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের