ডিএমপি ভেঙে একাধিক ভাগ করার পরিকল্পনা সরকারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জানুয়ারি ২০২৬, ১৫:২২আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৫:২২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাজের গতি বাড়াতে একে কয়েক ভাগে ভাগ করা যায় কিনা, তা নিয়ে আলোচনা করেছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘নিকার’-এর প্রথম সভায় এ আলোচনা হয়। 

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, বর্তমানে ডিএমপির অধীনে ৫০টি থানা রয়েছে, যা একটি বিশাল কর্মযজ্ঞ। এই কাজকে আরও সহজতর ও কার্যকর করতে ডিএমপিকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ বা অন্য কোনও উপায়ে একাধিক ভাগে বিভক্ত করার প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। কাজের গতি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য। 

প্রেস সচিব জানান, সভায় প্রধান উপদেষ্টা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে গুরুত্বারোপ করেন। তিনি নির্বাচনের আগে বিশেষ করে লুট হওয়া অস্ত্র উদ্ধারের ওপর কড়া নির্দেশ দিয়ে বলেন, “‘লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে।” 

নিকার সভায় ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর’ গঠনের ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইতোমধ্যে এই অধিদফতরটি গঠন করা হয়েছিল, যা আজ আনুষ্ঠানিক অনুমোদন পেল। জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ ও সংশ্লিষ্ট কার্যক্রম গতিশীল করতে এই অধিদফতর কাজ করবে। 

এছাড়া প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ দুটিকে একত্রীকরণের মাধ্যমে মন্ত্রণালয়টি পুনর্গঠনের বিষয়টিও আজকের সভায় ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে। 

ব্রিফিংয়ে প্রেস সচিব আরও জানান, সরকারের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে এ ধরনের সংস্কারমুখী আলোচনা ও সিদ্ধান্ত অব্যাহত থাকবে। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের