পে-স্কেল বিষয়ে চূড়ান্ত বৈঠক কাল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৬, ১৭:০৬আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৭:০৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চূড়ান্ত করতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) বৈঠকে বসবে জাতীয় বেতন কমিশন। অর্থ মন্ত্রণালয় ও কমিশন সূত্র এই তথ্য জানিয়েছে।

সূত্র বলছে, কমিশন নতুন বেতন কাঠামো সংক্রান্ত প্রতিবেদন চূড়ান্ত করে তা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে জমা দেবে। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তা পেশ করা হতে পারে।

কমিশন সংশ্লিষ্টরা জানান, প্রস্তাব অনুযায়ী নতুন পে-স্কেল ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক বাস্তবায়ন শুরু হলেও নির্বাচনের পরে গঠিত নতুন সরকারের আমলে অর্থবছরের প্রথম দিন অর্থাৎ, ১ জুলাই থেকে পূর্ণমাত্রায় কার্যকর হবে।

পুরো কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বেতন কমিশনের প্রধান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান গণমাধ্যমকে বলেছিলেন, “আমরা আগামী ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার সময় পেয়েছি। সেদিনই প্রতিবেদন তার হাতে তুলে দেব। এতটুকু বলতে পারি, খুব ভালো কিছু হচ্ছে।”

/এসআই/এবিএম/
সম্পর্কিত
এক ধাপে নবম পে-স্কেলের দাবিতে কর্মচারীদের আল্টিমেটাম
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বশেষ খবর
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ আসামিপক্ষের আইনজীবীও
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ আসামিপক্ষের আইনজীবীও
অপরাধবিরোধী অভিযানে তেজগাঁও বিভাগে গ্রেফতার ৫২  
অপরাধবিরোধী অভিযানে তেজগাঁও বিভাগে গ্রেফতার ৫২  
রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী রিমান্ডে
রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী রিমান্ডে
হজ শেষে ফিরছেন হাজিরা, সন্তুষ্টি ব্যবস্থাপনায়
হজ শেষে ফিরছেন হাজিরা, সন্তুষ্টি ব্যবস্থাপনায়
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট
স্থানীয় সরকার নির্বাচনআগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট