নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জানুয়ারি ২০২৬, ১৬:৩৬আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৬:৪০

নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে উপদেষ্টা পরিষদ। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে শিল্পাঞ্চলে টানা তিনদিন ছুটি থাকবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, ‘ভোটের দিন ১২ ফেব্রুয়ারি পুরোপুরি ছুটি অলরেডি ঘোষণা করা হয়েছে। আর ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি সবার জন্য প্রযোজ্য। আর ১০ ফেব্রুয়ারি শুধুমাত্র শিল্পাঞ্চলের শ্রমিক ভাই-বোনদের জন্য ছুটি। এই এটা ছিল আজকের ক্যাবিনেটের ডিসিশন।’ 

শফিকুল আলম বলেন, ‘এর ফলে যেটা হবে— অনেকে ঢাকায় বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল টাউনে আছেন বা বিভিন্ন বড় শহরে আছেন, তারা তাদের গ্রামের বাড়িতে যেয়ে ভোট দিতে পারবেন এবং এক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার ম্যানেজমেন্টটা অনেকটা ভালো করা যাবে।’

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’
‘দুর্বল ছাত্র, হাত তুলবো নাকি নামাবো বুঝতে পারি না’ 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম