ভোটের সময় মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং পুরোপুরি বন্ধ হবে না: ইসি সচিব 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জানুয়ারি ২০২৬, ২২:৫৮আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ২২:৫৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা পুরোপুরি বন্ধ না করে কেবল সীমিত রাখার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।  

ইসি সচিব বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবা পুরোপুরি বন্ধ না করে সীমিত রাখার পরিকল্পনা রয়েছে। কাঠামোটা ঠিক করা হয়নি। তবে নীতিগতভাবে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনও একটা পার্টিকুলার সময়, ধরেন ২৪ ঘণ্টা বা ৪৮ ঘণ্টার জন্য কোনও ট্রানজেকশনই হবে না— এরকম কোন রেগুলেটরি ইম্পোজিশন করা হবে না। হয়তো লিমিট করা হবে গ্যাপ করা হবে।” 

বৈঠক শেষে ইসি সচিব জানান, নির্বাচন পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৮৩ জন বিদেশি পর্যবেক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ৩৬ জন আসার বিষয়ে নিশ্চিত করেছেন এবং ৫ জন অপারগতা জানিয়েছেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৫৮ জনের মতো পর্যবেক্ষক বর্তমানে কাজ করছেন, যা নির্বাচনের সময় ৩০০ এর কাছাকাছি পৌঁছাতে পারে। সব মিলিয়ে প্রায় ৫০ জন বিদেশি সাংবাদিক এবং ৭৮ জন পর্যবেক্ষক আসার আগ্রহ প্রকাশ করেছেন। 

সচিব আখতার আহমেদ উল্লেখ করেন, এবার ভোটাররা একই দিনে সংসদ নির্বাচন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে অংশ নেবেন। দুটি ভিন্ন ব্যালটে ভোট গ্রহণ করা হবে বলে ভোটগণনার ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের ধৈর্য ধরার আহ্বান জানান।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ আসনে একযোগে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে ইসি এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। 

/এএজে/এসটি/ 
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
অনলাইন জুয়ায় প্রতিদিন কোটি টাকার কারবার, চক্রের ৬৬০০ এমএফএস অ্যাকাউন্ট
স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের তারিখ জানালো ইসি
সর্বশেষ খবর
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
কারাগারেই শুরু হয়েছিল ও. হেনরির সাহিত্যজীবন
কারাগারেই শুরু হয়েছিল ও. হেনরির সাহিত্যজীবন
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী