সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৬ হাজার পর্যবেক্ষক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৬, ১৩:৩৩ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৩:৫২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। একইদিন অনুষ্ঠিত হবে গণভোটও। একইদিন অনুষ্ঠিত হতে যাওয়া এই দুই ভোট পর্যবেক্ষণ করবেন ৫৫ হাজার ৯৫৪ জন দেশি-বিদেশি পর্যবেক্ষক। এর মধ্যে দেশি পর্যবেক্ষক ৫৫ হাজার ৪৫৪ জন এবং বিদেশি পর্যবেক্ষক থাকবেন ৫০০ জন।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হকের সই করা পর্যবেক্ষকদের তালিকা অনুযায়ী, দুই ভোট কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করবেন ৭ হাজার ৯৯৭ জন পর্যবেক্ষক এবং স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করবেন ৪৭ হাজার ৭৫৭ জন পর্যবেক্ষক। সর্বমোট ৫৫ হাজার ৪৫৪ জন।

এছাড়া এর আগে রবিবার (২৫ জানুয়ারি) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, বিদেশি পর্যবেক্ষক থাকবে ৫০০ জন। 

ইসির দেওয়া হিসাব অনুযায়ী, যেসব দেশি পর্যবেক্ষক পর্যবেক্ষণ করবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো– পিপলস অ্যাসোসিয়েশন ফর সোস্যাল অ্যাডভান্সমেন্টের (পাশা) ১০ হাজার ৫৫৯ জন, কমিউনিটি এসিস্ট্যান্স ফর রুরাল ডিভেলাপমেন্টের (কার্ড) ৩ হাজার ৮৬১ জন, বিয়ান মনি সোসাইটির ২ হাজার ৬৯৭ জন, সংগতি সমাজকল্যাণ সংস্থার ২ হাজার ৬০৪ জন, রশ্মি হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (আরএইচডিও) ১ হাজার ১৬৩ জন, গ্রামীণ ইকোনমিক অ্যান্ড স্যোশাল অ্যাডভান্সমেন্টের (জিসা) ১ হাজার ১৭৯ জন, হিউম্যান রাইটস সাপোর্টস সোসাইটির (এইচআরএসএস) ১ হাজার ১৮৫ জন, রিসডা-বাংলাদেশ ১ হাজার ৬৪৫ জন, একটিভ এইড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ১ হাজার ৩৫ জন, অ্যাসোসিয়েশন ফর সোসিও ইকোনমিক অ্যাডভান্সমেন্ট (এসিয়া) ১ হাজার ৩ জন, ব্রতী সমাজকল্যাণ সংস্থার ২৮৯ জন, সেবা ফাউন্ডেশনের ৬৬৪ জন, ডেমোক্রেসি ওয়াচের ৫৬৮ জন, লাইট হাউজের ৫৪৯, অধিকারের ১০০ জন, বাকেরগঞ্জ ফোরামের ১ হাজার ৫০ জন, আবদুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশনের ৮৫৯ জন, বিবি আছিয়া ফাউন্ডেশনের ১ হাজার ৬৩৫ জন, গরীব উন্নয়ন সংস্থার (জিইউএস) ১ হাজার ৭৮ জন, চারু ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (সিডিএ) ১ হাজার ১৪৬ জন।

গত ২২ জানুয়ারি ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দুই ভোট পর্যবেক্ষণে প্রায় ৫০০ বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন বলে জানানো হয়েছে। এ জন্য ৮৩টি পর্যবেক্ষক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে; যার মধ্যে ৩৬টি সংস্থা অংশগ্রহণ নিশ্চিত করেছে। আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে পাঁচটি সংস্থা। পাশাপাশি প্রায় ৫০ জন বিদেশি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছেন।

/এএজে/আরকে/
সম্পর্কিত
হালনাগাদের পর দেশে এখন ভোটার কত, জানালো ইসি 
দেশের ৫৫টা রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি, তারিখ ঘোষণা
ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা বুধবার
সর্বশেষ খবর
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে কী বলছেন মুশফিক
২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে কী বলছেন মুশফিক
আমানতকারীরা এখন খুশি, কারণ তারা সহজেই আমানত তুলতে পারছেন: অর্থ উপদেষ্টা
আমানতকারীরা এখন খুশি, কারণ তারা সহজেই আমানত তুলতে পারছেন: অর্থ উপদেষ্টা
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো