দেশের ৫৫টা রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি, তারিখ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৬, ১৭:৪১ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৭:৪১

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেস্বর পর্যন্ত তিনদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি জানান।

আখতার আহমেদ জানান, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর মোট ৫৫টা রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, তারা এবং নতুন চারটি দলের সঙ্গে মতবিনিময় হবে।

নির্বাচন কমিশন প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথমধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে। এরপর অন্যান্য স্থানীয় নির্বাচনও সম্পন্ন করবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা বুধবার
ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি
কোন ইউপিতে কবে ভোট, তালিকা প্রকাশ
সর্বশেষ খবর
এইচএসসিতে এক বোর্ডে চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেলেন ১২০ জন, ফেল থেকে পাস ৫০৭
এইচএসসিতে এক বোর্ডে চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেলেন ১২০ জন, ফেল থেকে পাস ৫০৭
তিন দিন ধরে বন্ধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক সেতু, যেভাবে চলছে যানবাহন
তিন দিন ধরে বন্ধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক সেতু, যেভাবে চলছে যানবাহন
ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা বুধবার
ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা বুধবার
কাঁঠালবাগানে গ্যাসের চুলা থেকে আগুন, দগ্ধ তিনজনের মৃত্যু
কাঁঠালবাগানে গ্যাসের চুলা থেকে আগুন, দগ্ধ তিনজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ