বাংলাদেশ নারী ক্রিকেট দলকে কাঠমান্ডু দূতাবাসে সংবর্ধনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জানুয়ারি ২০২৬, ১৭:৫০ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৭:৫০

নেপালে বাংলাদেশ দূতাবাসে নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) নেপালে নিযুক্ত রাষ্ট্রদূত শফিকুর রহমান দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে স্বাগত জানান। 

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ জেতা এবং বাংলাদেশকে গর্বিত করাসহ তাদের অধ্যবসায়, টিমওয়ার্ক এবং ধারাবাহিক সাফল্যের জন্য তিনি দলের সদস্যদের প্রশংসা করেন রাষ্ট্রদূত শফিকুর রহমান।

তিনি কোচ এবং ম্যানেজমেন্টকে তাদের সমর্থন এবং কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানিয়ে আসন্ন ম্যাচগুলোর সাফল্য কামনা করেন। একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে দলের খেলোয়াড়, কোচ এবং ম্যানেজমেন্টরা দূতাবাস আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেন।

বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল বর্তমানে কাঠমান্ডুতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলছে। এখন পর্যন্ত, দলটি বাছাইপর্বের দুটি প্রস্তুতি ম্যাচ এবং চারটি ম্যাচ খেলেছে এবং ছয়টি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে। তাদের বাছাইপর্বের আরও তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। এর আগে, দূতাবাসের কর্মকর্তারা গত ১২ জানুয়ারি বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
জাতীয় দলে ফিরতে চান জাহানারা
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত